প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
Voice of Chittagong
Voice of Chittagong Chittagong
+8801823605363 | admin@voiceofchittagong.com
সারাদেশ

আনোয়ারায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও চারা বিতরণ

প্রতিবেদক: Voice of Chittagong প্রকাশ: Nov 8, 2026 প্রিন্ট: 09 Nov 2026, 02:49 PM
আনোয়ারায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও চারা বিতরণ
ছবি: আনোয়ারায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি,
করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে  আনোয়ারায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা পল্লবী দাশগুপ্ত।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম ভূঁইয়া এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হালিম।

অনুষ্ঠানে আনোয়ারা আরবান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে সমবায় পতাকা এবং আনোয়ারা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে সমবায় অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত সুভেনির প্রদান করা হয়। এ ছাড়া ১৫০ জন সমবায়ী সদস্যের মধ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Voice of Chittagong